সাভার উপজেলায় জমির বাজার মূল্য নির্ধারণের লক্ষ্যে উপজেলা পর্যায়ে বাজার মূল্য নির্ধারণ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার বিভিন্ন এলাকার জমির বর্তমান বাজার পরিস্থিতি, জমির মূল্য নির্ধারণ এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় জমির বাজার মূল্য নির্ধারণে বাস্তবসম্মত ও যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।