সাধারণ মানুষের সমস্যা সরাসরি শুনে দ্রুত সমাধানের লক্ষ্যে সাভার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

গণশুনানিতে বিভিন্ন এলাকা থেকে আসা নাগরিকরা নিজেদের অভিযোগ ও আবেদন তুলে ধরেন। উপজেলা নির্বাহী অফিসার প্রতিটি বিষয় মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

নাগরিকদের যেকোনো সমস্যা নিয়ে গণশুনানিতে সরাসরি আসার আহ্বান জানানো হয়েছে।