সরকারি দপ্তরের কাজ দ্রুত ও কাগজবিহীন করতে উপজেলা প্রশাসনের আয়োজনে সাভার উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ডি-নথি (ই-নথি) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টরা অংশ নেন।
প্রশিক্ষণে অনলাইনে নথি খোলা, পত্র জারি ও ফাইল নিষ্পত্তির পদ্ধতি হাতে-কলমে দেখানো হয়। এর ফলে নাগরিক সেবা আরও দ্রুত ও স্বচ্ছ হবে বলে আশা করা হচ্ছে।