জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে সাভার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিশিষ্টজন, শিক্ষার্থী ও স্কাউট সদস্যরা অংশ নেন।

সভায় বক্তারা দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং দেশের ঐক্য ও সংহতি রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। হারমোনিয়াম ও তবলার সুরে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।