আমিনবাজার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আমানউল্লাহ আমান।

আমিনবাজার ইউনিয়ন পরিষদের সহযোগিতায় আয়োজিত অভিযানে হাসপাতাল চত্বরের ঝোপঝাড়, প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য অপসারণ করা হয়।

স্থানীয় জনপ্রতিনিধি, কর্মকর্তা ও এলাকাবাসী অভিযানে অংশ নেন।