সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের সড়কে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
কর্মকর্তা-কর্মচারীরা নিজ হাতে ঝাড়ু দিয়ে সড়ক ও চত্বর পরিষ্কার করেন। মহাসড়কের পাশেও পরিচ্ছন্নতাকর্মীরা ময়লা অপসারণ করেন।
পরিচ্ছন্ন সাভার গড়তে সবাইকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান জানানো হয়।