পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে সাভারে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। অতিথি, কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা বিভিন্ন স্থানে ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেন।

'সবুজ ঢাকার অঙ্গীকার' লেখা টুপি ও টি-শার্ট পরে স্বেচ্ছাসেবকরা চারা রোপণ ও পানি দেওয়ার কাজে অংশ নেন।

কর্মসূচিতে রোপণ করা প্রতিটি চারা নিয়মিত পরিচর্যার আহ্বান জানানো হয়।