জলাবদ্ধতা নিরসন ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে আশুলিয়ায় খাল খনন ও পুনঃখনন কাজ শুরু হয়েছে। এক্সকাভেটর দিয়ে খালের তলদেশ থেকে মাটি ও বর্জ্য তোলা হচ্ছে।

খনন কাজের শুরুতে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সরেজমিনে এলাকা পরিদর্শন করেন এবং কাজের মান নিশ্চিত করার নির্দেশনা দেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন খালটি ভরাট হয়ে থাকায় বর্ষায় আশপাশের এলাকায় পানি জমে থাকত। খনন শেষ হলে এ সমস্যা অনেকটাই কমবে বলে তারা আশা করছেন।