শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাভার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাসহ বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখা, গুজব প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকার বিষয়ে আলোচনা হয়।