ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সাভার পৌরসভার আয়োজনে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিশেষ অভিযান শুরু হয়েছে। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী ও স্বেচ্ছাসেবকরা অভিযানে অংশ নেন।

অভিযানে রাস্তার পাশ, ড্রেন ও ঝোপঝাড় পরিষ্কার করা হয় এবং মশার প্রজননস্থল ধ্বংস করা হয়।

পৌরসভার পক্ষ থেকে বাসিন্দাদের বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার রাখার অনুরোধ জানানো হয়েছে।