সাভার পৌরসভা কার্যালয়ে ১০ জন ধারণক্ষমতার (৮০০ কেজি) যাত্রীবাহী লিফট স্থাপন ও লিফট কোর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার ও সাভার পৌরসভার প্রশাসক জনাব মোঃ সাইফুল ইসলাম।
সাভার পৌরসভার অর্থায়নে ও বাস্তবায়নে কাজটি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ব্রাদার্স এন্টারপ্রাইজ।
লিফট চালু হলে পৌরসভায় সেবা নিতে আসা বয়স্ক, প্রতিবন্ধী ও অসুস্থ নাগরিকদের ওপরের তলায় যাতায়াত সহজ হবে।