সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সাভারের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তারা পরীক্ষার্থীদের বসার ব্যবস্থা ও কেন্দ্রের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং কক্ষ পরিদর্শকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
শিক্ষার্থীরা শান্ত পরিবেশে পরীক্ষা দিচ্ছে বলে জানায় কেন্দ্র কর্তৃপক্ষ।