বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস), শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (UITRCE)-এর শিক্ষক প্রশিক্ষক (মাস্টার ট্রেইনার) নির্বাচনের লক্ষ্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকালে সাভারে অবস্থিত UITRCE, ব্যানবেইস কার্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের ১২৫টি UITRCE সেন্টারের আওতায় আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে যোগ্য শিক্ষক প্রশিক্ষক (মাস্টার ট্রেইনার) নির্বাচনের অংশ হিসেবে এ পরীক্ষার আয়োজন করা হয়।

পরীক্ষা গ্রহণ ও সার্বিক কার্যক্রম পরিচালনা করেন সাঈফা খানম লিজা, সহকারী প্রোগ্রামার, UITRCE, ব্যানবেইস, সাভার। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১০টার মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হতে বলা হয় এবং সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়।

পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা নির্ধারিত আসনে বসে কম্পিউটারের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করেন। এ সময় পরীক্ষাকেন্দ্রে সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়।

শিক্ষকদের দক্ষ ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষক হিসেবে গড়ে তোলা এবং শিক্ষা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারণের লক্ষ্যে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আয়োজনে: বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস), শিক্ষা মন্ত্রণালয়।